মাঠে গড়ালো ইন্টার সফটওয়্যার কোম্পানি ক্রিকেট টুর্নামেন্ট
শুক্রবার থেকে মাঠে গড়ালো ইন্টার সফটওয়্যার কোম্পানি ক্রিকেট টুর্নামেন্ট। রাজধানীর অদূরেই পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরের ৩০০ ফিট মাঠে অনুষ্ঠিত টি-১০ টুর্নামেন্টের প্রথম দিনে অনুষ্ঠিত হয় ৪টি ম্যাচ।
এরমধ্যে বিকেলে অনুষ্ঠিত দুইটি ম্যাচের মধ্যে সব শেষ ম্যাচে রেড ডট ডিজিটাল লিমিটেড-কে ৪৮ রানে হারিয়েছে ডব্লিউপি ডেভেলপার। প্রতিপক্ষকে পরাজিত করতে একাই ৩৬ রান করে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে নাজমুল হাসান রূপক।
অপরদিকে এসএসএল ওয়্যারলেস-কে ৪২ রানে হারিয়েছে ডিভাইন আইটি লিমিটেড। একাই ৪৫ রান তুলে বিজয়ী দলের আক্তারুজ্জামান রাকিব হয়েছে ম্যান অব দ্য ম্যাচ।
সকালে অনুষ্ঠিত ২টি ম্যাচের মধ্যে ম্যাচ সেরা সাইফুল ইসলামের অনবদ্য ব্যাটিংয়ে ২৩ রানে ম্যাচ দিতেছে ব্রেইন স্টেশন। প্রতিপক্ষ ছিলো লিজেন্ড অব আইএসসিসিটি। প্রথম ম্যাচের বেস্ট ব্যাটার হিসেবে সাইফুল করেছে ৪৯ রান।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে অপ্টিমিজেলকে ১০ রানে হারিয়ে খেলায় শুভ সূচনা করে ট্র্যান্সমিডিয়া ইনক। ম্যাচ সেরা ইশরাক কবির।
এবারের টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে আটটি দল। ম্যাচে শনিবার সকালে ব্রেইন স্টেশনের মুখোমুখি হয় ডব্লিউপি ডেভেলপার। লিজেন্ড অব আইএসসিসিটি মুখোমুখি হবে রেড ডিজিটাল লিমিটেডের। বিকেলে ট্রান্সমিডিয়া ইনক-কে মোকাবেলা করবে ডিভাইন আইটি। আর এসএসএল ওয়্যারলেসের সঙ্গে খেলবে অপ্টিমিজেল।
করোনাকালীন সময় ছাড়া ২০১১ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে সফটওয়্যার ব্যাবসায়ীদের এই ক্রিকেট টুর্নামেন্ট আইএসসিটি২০।







